Directory · BD
Book Publishing in Bangladesh
A register of firms and the professionals working at them in the Book Publishing sector based in Bangladesh. Browse the public index, then filter or export on Kipplo.
Companies
26 on file
ঝিঙেফুল পাবলিকেশন
জ্ঞানকোষ, বিজ্ঞান, তথ্যভান্ডার, গল্প শুনি আদব শিখি, মজার মজার গল্প, রবীন্দ্র গল্পগুচ্ছ, নাটক, কবিতা, ছড়া, হাঁসির গল্প, জোকস্, ধাঁধা, নবীজি (সা) এর জীবনী, আর্দশ ও বাণী, আল্লাহ কে জানতে চাই, ইসলামী বই, আরবী বই, প্রাণী জগত, ক্রীড়া ও প্রতিযোগিতা, বিজ্ঞান প্রজেক্ট, গণিতের বই, মুক্তিযুদ্ধ ও বাস্তব ইতিহাস ইত্যাদি। প্রকাশকের নিবেদন নতুন শতাব্দীর দ্বিতীয় বছরে ঝিঙেফুল যাত্রা শুরু করে শিশু-কিশোরদের লক্ষ্য করে। গল্প-উপন্যাস, ছড়া-কবিতায় তার বর্ণালী পাখা বিস্তার করে করে এখন সে সহস্রাধিক দিগন্তের অভিযাত্রী। যথারীতি শিশুরা বেড়ে উঠেছে আর ঝিঙেফুলও বড়দের সাথী হয়েছে। তবু আদ্যের সেই বর্ণে-গন্ধে সে এখনো তারুণ্যের পূজারী। সৃষ্টি সুখের উল্লাসে দীপ্ত। দেশি সাহিত্যের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ঝিঙেফুল অনুবাদও ছেপেছে অনেক। রবীন্দ্রনাথ, নজরুল, ফররুখ, আল মাহমুদ, শামসুর রাহমান, আলী ইমাম, লুৎফর রহমান রিটন, সুব্রত বড়ুয়া, সুজন বড়ুয়া, আনু মাহমুদ, সাজ্জাদ কাদির, শরীফ খান, সেজান মাহমুদ, বুলবুল সরওয়ার, জাহিদ রেজা নুর, আমীরুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, রহীম শাহ, রফিকুর রশীদ, শাহজাহান কিবরিয়া, আল মুজাহিদী, ড. আ.ন.ম আমিনুর রহমান, এনায়েত রসুল, মোস্তফা হোসেইন, মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ সা‘দাত আলী, আবুল হাসান মুহাম্মদ দাউদ, আনোয়ারুল ইসলামসহ বহু সম্মানিত কবি সাহিত্যিকদের পাশে এনে দাড় করিয়েছে বিশ্ব সাহিত্যের শিশু সাহিত্যে বিখ্যাত হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন থেকে শুরু করে ক্রিস্টোফার কলম্বাস, আল্লামা ইকবাল এবং আলীফ লায়লা থেকে রুবাইয়াত। বাদ যায়নি মুক্তিযুদ্ধ, দর্শন, ধর্ম, ইতিহাস। স্বদেশের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, দেওয়ান মোহাম্মদ আজরফ,সৈয়দ আলী আহসান, মনিরউদ্দীন ইউসুফ, প্রফেসর কাজী জাকের হোসেন, আল মাহমুদ, খন্দকার মাহমুদুল হাসান, হাসান হাফিজ, ফজলে রাব্বি, প্রফেসর মোহাম্মদ আবদুল হালিম, ড. ক্সসয়দ মাহমুদুল হাসান, এ জেড এম শামসুল আলম, ড. মুহাম্মদ আবদুল্লাহ, ড. মোহাম্মদ আলমগীর, ড. খলিলুর রহমান, ড. মুস্তাফিজুর রহমান, ড. নুর জাহান সরকার, ড. জাফর আহমদ ভুঁইয়া, অধ্যক্ষ আলমগীর, নাইস নূর, মীম নোশিন নওয়াল খান, তাহমিনা খলিলের পাশাপাশি প্রতিবেশি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,শরৎচন্দ্র চট্টপাধ্যায়দের এনেছেন।
1 to 10 staff
Priyo Pathok প্রিয় পাঠক
প্রিয় পাঠক, দেশের প্রথম কমিউনিটি অনলাইন বুকশপে আপনাকে স্বাগতম। অন্য আর দশটা অনলাইন বুকশপের সাথে “প্রিয় পাঠক” এর পার্থক্য হলো এই অনলাইন বুকশপটি পরিচালিত হচ্ছে দেশজুড়ে ছড়িয়ে থাকা একশরো বেশী নবীন উদ্যোক্তাদের মাধ্যমে। ওয়েবসাইটে থাকা ফর্ম পুরণ করে আমাদের এই প্ল্যাটফর্মটিতে প্রতিদিনই নতুন নতুন উদ্যোক্তা যুক্ত হচ্ছেন। প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধ, চিরায়ত বাংলা সাহিত্য এবং মৌলিক বাংলা থ্রিলার এই তিনটি বিষয়ের বাছাই করা বই রাখা হয়েছে প্রতিটি অনলাইন বুক শপে। ওয়েবসাইটে ভিজিট করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার বর্তমান লোকেশনের উপর নির্ভর করে আপনার সব চাইতে কাছের নবীন উদ্যোক্তাদের অনলাইন বুকশপগুলো আপনাকে দেখানো হবে। অনেকটা ঠিক পাঠাও বা উবারের মতোই। আপনি চাইলে সার্চ অপশন ব্যবহার করে অন্য যেকোন লোকেশনও খুঁজে নিতে পারবেন এবং বই অর্ডার করতে পারবেন। আবার চাইলে উপরের মেন্যু থেকে প্রিয় পাঠক ফ্ল্যাগশিপ বুকশপেও অর্ডার করতে পারবেন। আমরা আপনার লোকেশনের সব চাইতে কাছের উদ্যোক্তার অনলাইন বুকশপের মাধ্যমে সবচাইতে দ্রুততম সময়ে আপনার কাছে বই পৌঁছে দিব। ফেইসবুক পেইজ লিঙ্ক: বই অর্ডার করতে ভিজিট করুন: #OnlineBookShop #PriyoPathok #CommunityBookShop
1 to 10 staff